Weekly Virgo Horoscope

সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৫-১১ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু ও বুধ, মীনে শনি, রবি ও মঙ্গল। ১০ এপ্রিল রাত্রি ১.১৬ মিঃ বুধ মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:৩৫

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৫-১১ এপ্রিল ২০২৬)

কন্যা

Advertisement

নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.