Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৩:১১

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (১৪ জুন-২০ জুন ২০২৬)

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। ঠিকাদারী ব‌্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকলেও আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বাড়ির কোন বয়স্ক ব‌্যক্তির স্বাস্থ‌্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। ব‌্যবসায়ীরা অতিরিক্ত ঋণের জন‌্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষান্তে শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.