Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (১৯-২৫ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, চন্দ্র ও শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু কুম্ভে রাহু, মীনে মঙ্গল, শনি এবং বুধ। ১৯ এপ্রিল দুপুর ৩.৪৭ মিঃ শুক্র বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২২

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (১৯-২৫ এপ্রিল ২০২৬)

কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি ও সাফল‌্য লক্ষ‌্য করা যায়। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্নতা আসতে পারে। ছোট ব‌্যবসায়ীরা তাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। এই সময় তাদের পুরনো ধার পাওয়া ফেরত পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর প্রচেষ্টায় ভাই-বোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.