back কন্যা রাশি
Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:১৭

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আগের তুলনায় সপ্তাহটি ভালো যাবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। খেলাধূলায় সন্তানের অসামান‌্য সাফল‌্যের জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য ব‌্যবসায় উন্নতি। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। শিল্পসত্ত্বার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। ভবিষ‌্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব‌্যঞ্জক হবে। নিজের স্বাস্থ‌্যের দিকে অবশ‌্যই নজর দেবেন। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। ব‌্যবসায় বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.