প্রেম মাখোমাখো হবে নাকি বাংলা নতুন বছরে সম্পর্কে উঠবে ঝড়? রাশি মিলিয়ে জেনে নিন এখনই
কী রয়েছে আপনার ভাগ্যে?
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ থেকে ধনু অর্থাৎ রাশিচক্রের ১২ টি রাশির কারও ভাগ্যে রয়েছে উত্থান, কারও পতন। বলা হচ্ছে, এপ্রিলে প্রেমজীবন দারুণ হবে মিথুন ও ধনু রাশির জাতকদের। তবে মিথুনের ক্ষেত্রে খানিকটা বাড়তি সুফল মিলতে বৃহস্পতির কারণে। বড় সমস্যা আসার সে অর্থে কোনও সম্ভাবনা নেই। সঙ্গীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি, মান-অভিমান হতে পারে। তা মিটেও যাবে।
সিংহ রাশির ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে। তবে এক্ষেত্রেও রক্ষাকর্তার ভূমিকায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি। মাসের শুরুতে সঙ্গীর সঙ্গে খানিকটা মতানৈক্য, মান-অভিমানের পালা চললেও দ্বিতীয়ধাপে তা মিটে যাবে। সুখেই কাটবে নতুন বছরের প্রথম দিনটাও। তবে মনে রাখবেন সব সম্পর্কের মূল ভিত্তিই কিন্তু বোঝাপড়া। মানিয়ে নিতে পারলে সুন্দর ছন্দে এগোবে সম্পর্ক।