দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খুন হতে হল গৃহবধূকে। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনায় অভিযোগের তির শ্বশুরের বিরুদ্ধে। প্রায় দিনই বাড়িতে স্বামী না থাকলে গৃহবধূর সুপ্রিয়াদেবীকে উত্ত্যক্ত করত শ্বশুর তপন মণ্ডল। তবে শ্বশুরের এই অত্যাচার মুখ বুজে মেনে নেননি তিনি। সেই অপরাধেই প্রাণ গেল তাঁর। মৃতদেহের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের বাপের বাড়ির লোকজন। সেই অভিযোগের ভিত্তিতেই ঘাতক শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের গোবিন্দপুর লাঙলবেড়িয়ায়।
[চুরির অভিযোগে গ্রেপ্তার দুই যুবক, ভিনরাজ্যে কাজ হারানোর ভয়ে শ্রমিকরা]
প্রতিবেশীদের মারফত মেয়ের অসুস্থতার খবর পৌঁছায় বাপের বাড়ি গঙ্গাজোয়ারায়। চিন্তিত বাবা-মা এসে দেখেন মেয়েকে বারান্দায় কাপড় চাপা দিয়ে রেখেছে। কী হয়েছে বুঝতে বাকি ছিল না। সঙ্গেসঙ্গেই সোনারপুর থানায় খবর দিলে পুলিশ এসে সুপ্রিয়াদেবীকে স্থানীয় সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গোটা দেহের পাশাপাশি মুখে ও পায়েও আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এরপরেই রাতে মৃতের বাবা গণেশ ঘরামি সোনারপুর থানায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। সকালেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
-
অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
-
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা
-
অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান! শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা, খুলছে হরমুজ
-
রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস? ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়িতে জমি দেখা শুরু