দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডাকাতির গল্প ফেঁদে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যবসায়ী-সহ তিন। অভিযোগ, বাজারের দেনা ও ব্যাংকের ঋণ এড়াতে এই পদক্ষেপ নেয় অভিযুক্ত। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।
[বড়বাজারে নকল গুঁড়ো দুধের কারখানার হদিশ, ইবির অভিযানে ধৃত ১]
গত ২৫ আগস্ট, ডাকাতির অভিযোগ দায়ের করে দেবনাথ সিলভার হাউসের মালিক। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চাম্পাহাটি বাজারে রয়েছে দোকানটি। বারুইপুর থানায় অভিযোগ ও দায়ের করা হয়। অভিযোগ ছিল, কয়েকজন দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে দোকান থেকে রুপোর গয়না লুটপাট করেছে। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডাকাতির গল্প সম্পূর্ণ মিথ্যে। দেনা এড়াতেই পুরো গল্প ফেলেছিল মালিক ও তার সহযোগীরা। বুধবার রাতে বারুইপুর স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দোকানের মালিক দেবকুমার দেবনাথকে গ্রেপ্তার করে। তার তিন সহযোগীকেও পাকড়াও করা হয়। ধৃতরা হলেন, সামরান গাজী, আব্দুর রহিম গাজী ও আব্দুর রশিদ মোল্লা। দোকানের মালিক দেবকুমার পুলিশের জেরায় স্বীকার করে যে তার ব্যাংক ও বাজারে প্রচুর দেনা রয়েছে। তাই সে এই গল্প ফাঁদে। ঘটনাটি ঘটানো তার একার পক্ষে সম্ভব নয় জেনে দোকানের এক কর্মচারী সামরান গাজী ও বাইরে থেকে দুই সঙ্গী কে নিয়ে এই ডাকাতির নাটক করেন।
বারুইপুর জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, দোকানের মালিক দেবকুমার দেবনাথ-সহ বাকি অভিযুক্তদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতদের জেরা করে আরও অন্যান্য দোকান লুটপাটের ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে। শুধু তাই নয় দোকানের মালিক যে পরিমাণ রুপোর গয়না লুটের কথা বলেছে আদতে তা সত্যি নয়। পুলিশ খোঁজ চালিয়ে ১২ কিলোগ্রাম রুপোর গয়না উদ্ধার করেছে।
[বিবেকানন্দের মূর্তি বিকৃতির অভিযোগ, উত্তেজনা মহম্মদবাজারে]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর