দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কলেজ ছাত্রীর প্রোফাইলে দেওয়া ছবি চুরি করে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ৷ ভুয়ো অ্যাকাউন্টে ছাত্রীর ছবি ব্যবহার করে তাঁকে ‘যৌনকর্মী’ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠল সোনারপুরে৷ পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে পুলিশের দ্বারস্থ বাসন্তী দেবী কলেজের ওই ছাত্রী৷
[গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে শিশুকে খুনের অভিযোগ, চাঞ্চল্য কর্ণজোড়ায়]
ছাত্রীর অভিযোগ, সম্প্রতি একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে বলে দেখতে পান ওই ছাত্রী৷ দেখেন, অবিকল তাঁর নাম ও ছবি ব্যবহার করে তৈরি হয়েছে একটি অ্যাকাউন্ট৷ ওই অ্যাকাউন্ট থেকে লাগাতার অশালীন মন্তব্য পোস্ট হতে দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন ছাত্রী৷ সোনারপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রীর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁরই ছবি চুরি করা কে বা কারা একটি ফেক অ্যাকাউন্টে তৈরি করেছে৷ ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে তার ছবি ব্যবহার করার পাশাপাশি তাঁকে ‘যৌনকর্মী’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে৷
[বারুইপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে]
এমনকি, অশালীন ছবি পোস্ট করে তাঁর পরিচিতদের ট্যাগ করা হচ্ছে৷ এই ঘটনার কথা জানাজানি হতেই চূড়ান্ত ভেঙে পড়েন ওই কলেজ ছাত্রী৷ নাওয়া-খাওয়া ভুলে প্রায় অসুস্থ হয়ে পড়েন৷ পরে, পরিস্থিতি সহ্যের বাঁধ ভাঙতেই শনিবার সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী৷ অবিলম্বে অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তির দাবিও জানিয়েছেন তিনি৷ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই ছাত্রীর ফেসবুক বন্ধুদের মধ্যেই কেউ এই কাজ ঘটিয়ে থাকতে পারে৷ ছাত্রীর দাবি, তাঁর অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু তথ্য ও ছবি ‘বন্ধু’দের জন্য খোলা৷ অর্থাৎ প্রোফাইল ছবি ছাড়া বাকি সমস্ত তথ্য ‘ফেসবুক ফ্রেন্ড’ অপশন নির্ধারণ করে রাখা৷ ফলে, ওই ছাত্রীর কোনও পোস্টই ‘বন্ধু’দের বাইরে আর কাউকে দেখতে পারবেন না৷ মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরে ওই ছাত্রীর বন্ধুত্বের তালিকায় থাকা এমন কোনও ব্যক্তি এই কাজ ঘটিয়ে থাকতে পারে৷
[বারাসতে যান্ত্রিক গোলযোগের জের, বনগাঁ শাখায় দেড় ঘণ্টা বন্ধ রেল পরিষেবা]
সর্বশেষ খবর
-
‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’, সাংবাদিকের প্রশ্নে হঠাৎই ব্যঙ্গ ট্রাম্পের
-
সেবাশ্রয়েও দুর্নীতি? সরিষায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ! ফের প্রশ্নে ডায়মন্ড হারবার মডেল
-
কাঁচরাপাড়ায় স্কুলের বন্ধ ঘরে ১ কোটি ৭৭ লক্ষ টাকার স্তূপ! থ পুলিশ, শুরু তদন্ত
-
‘ও থাকলে আমরা নেই’, ঔদ্ধত্যে চটে অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ! দলত্যাগেরও হুঁশিয়ারি
-
প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু রাহুলের? দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দপ্তর