Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬

বিরাটের সঙ্গে সময় কাটাতে ‘সুই ধাগা’র প্রচার ছেড়ে ফের লন্ডনে অনুষ্কা?

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৮, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৮, ১৯:৫৭

options
link
বিরাটের সঙ্গে সময় কাটাতে ‘সুই ধাগা’র প্রচার ছেড়ে ফের লন্ডনে অনুষ্কা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে স্বামী-সংসার, অন্যদিকে কেরিয়ার। ভারতীয় মহিলাদের এই দ্বন্দ্ব চিরন্তন। ব্যতিক্রম নন তারকারাও। বিয়ের পর অনেকেই কাজ কমিয়ে দেন। অনেকে আবার দিব্যি দুই দিকে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন। অনুষ্কা শর্মা কোন তালিকায় পড়েন? এই প্রশ্নই বলিউডের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘সুই ধাগা’র থিয়েট্রিক্যাল ট্রেলার। দুই কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ট্রেলারটি। মমতা হিসেবে অনুষ্কাকে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। খুব শিগগিরিই ছবির প্রচারপর্ব শুরু হয়ে যাবে। বরুণ-অনুষ্কাই ছবির মুখ্য চরিত্র। তাই প্রচারে তাঁদের উপস্থিতি বাঞ্ছনীয়। এমত অবস্থায় লন্ডনে রওনা দিচ্ছেন অভিনেত্রী। কিন্তু কেন? এই প্রশ্নই উঠছে বলিউডের বিভিন্ন মহলে।

[রুপোলি পর্দায় এবার রামায়ণ, প্রকাশ্যে ‘রামযুগ’-এর ফার্স্টলুক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক বিরাট কোহলি। শোনা যাচ্ছে, বিরাটের সঙ্গে সময় কাটাতেই নাকি লন্ডন যাচ্ছেন অনুষ্কা। আর এতেই নাকি ‘সুই ধাগা’র নির্মাতারা চিন্তায় পড়েছেন। অনুষ্কাকে কি আদৌ ছবির প্রচারে পাওয়া যাবে? এই প্রশ্নই নাকি ভাবাচ্ছে তাঁদের।

[বলিউডে হিট বাঙালি ডাক্তারের সুর, একান্ত আড্ডায় সুরকার অর্কপ্রভ]

কিন্তু আদতে বিষয় তা নয়, লন্ডনে অনুষ্কা যাচ্ছেন একট ব্র্যান্ডের ফটোশুটের জন্য। ওই ফটোশুট সেরেই ফিরে আসবেন নায়িকা। তারপর পুরোদমে ‘সুই ধাগা’-র প্রচার করবেন নায়িকা। কিছুদিন ইংল্যান্ডে ভারতীয় হাই কমিশনে আমন্ত্রিত ছিল গোটা ইন্ডিয়ান ক্রিকেট টিম। স্বামী বিরাটের সঙ্গে সেখানে গিয়েছিলেন অনুষ্কা শর্মাও। এর জন্য নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে নায়িকাকে। যাঁর কড়া উত্তর দিয়েছিলেন অনুষ্কা। বুঝিয়ে দিয়েছিলেন পেশা ও ব্যক্তিগত জীবনকে তিনি আলাদা রাখতে পারেন। এক্ষেত্রেও তেমনটাই করতে চলেছেন নায়িকা। ‘জিরো’ মুক্তি পর্যন্ত বেশ প্যাকড শিডিউল তাঁর। সব দায়িত্বই দক্ষতার সঙ্গে পালন করবেন নায়িকা। এর মাঝে অবশ্য স্বামীর সঙ্গে দেখা করলে ক্ষতি নেই।

[বেড়ে ওঠার সাক্ষী ‘বাপজি’, বাজপেয়ীর প্রয়াণে আবেগঘন পোস্ট শাহরুখের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.