সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ে শাহরুখের যাত্রা শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। তাঁর অভিনীত প্রথম টিভি সিরিজ ‘দিল দরিয়া’৷ এই সিরিজটির পর আরও দশটির মতো সিরিয়ালে অভিনয় করেন শাহরুখ। ১৯৯২ সালে আসে সিনেমায় অভিনয়ের সুযোগ। এরপর আর কখনওই ছোটপর্দায় অভিনয় করেননি বলিউড বাদশা৷
[ফের পর্দায় ‘কসৌটি জিন্দেগি কি’, অনুরাগ ও প্রেরণার চরিত্রে কারা?]
সিনেমায় পা রাখার ২৬ বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন শাহরুখ। বলিপাড়ায় কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন৷ একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকের সঙ্গে নাম জড়িয়েছে কিং খানের। তবে কি ছোট পর্দায় অভিনয় করবেন শাহরুখ? ২০০৮ সালে টেলিভিশন জগতে সাড়া ফেলে দিয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি’। গানটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। প্রেরণা, অনুরাগ ও কমলিকার ত্রিকোণ প্রেমের উপাখ্যান তখন ছিল অন্যতম চর্চার বিষয়। প্রেরণা ও অনুরাগের মধ্যে প্রেম পূর্ণতা পায়নি। মাঝে ঢুকে গিয়েছিলেন কমলিকা। ফলে দর্শকদের মধ্যেও পাল্লা ভারী ছিল প্রেরণার দিকে। অনুরাগের সঙ্গে সমব্যথী হয়েছিল অনেকে। কমলিকা প্রতিপন্ন হয়েছিল ভিলেন। এর মাঝে আবার ছিল মিস্টার বাজাজ নামে একটি চরিত্র। মোট কথা, সেই সময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ‘কসৌটি জিন্দেগি কি’। অতি পরিচিত এই সিরিয়ালটিকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন একতা কাপুর৷ শোনা যাচ্ছে, এই সিরিয়ালটিকে জমজমাট করতেই নাকি প্রথম তিনটি পর্বে দেখা যাবে বলিউডের কিং খানকে। তবে কোন ভূমিকায় থাকছেন তা এখনও জানা যায়নি।
[মোহিত রায়নার সঙ্গে বিচ্ছেদ? ‘সিঙ্গল’ মৌনী রায়]
শাহরুখের হাতে রয়েছে দশটিরও বেশি সিনেমা। চারটি সিনেমার কাজ তো তিনি শুরুই করে দিয়েছেন। রয়েছে একটি শর্টফিল্মও। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শাহরুখের ‘জিরো’ ছবিটি। এই সিনেমায় এক্কেবারে অন্যরকম লুকে দেখা যাবে কিং খানকে৷ ছবিটির পরিচালনা করছেন আনন্দ এল রাই। এছাড়াও শাহরুখ শুরু করেছেন আশুতোষ গোয়ারিকরের ‘অপারেশন খুকরি’ ছবিটির কাজও। এই ছবিতে দেশপ্রেমিক সৈনিকের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে আছেন রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, নীল নিতিন মুকেশ ও জ্যাকি শ্রফের মতো তারকারাও।
[প্রকাশ্যে ‘বিগ বস ১২’-র টিজার, প্রচুর চমক নিয়ে হাজির ভাইজান]
সর্বশেষ খবর
-
‘মিস ইউ দিদি’, হাত ছাড়লেও শতাব্দীর হৃদয়ে এখনও মমতা! কেন এমন বললেন তিনি?
-
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা
-
আদালতে ধমক খেলেন অভিষেক! কখন সিআইডির কাছে যাবেন? ১০ মিনিটে জানানোর নির্দেশ
-
সলমন ঘনিষ্ঠ হওয়াই কাল! এবার গুরু রানধাওয়ার দিল্লির ‘আখাড়া’য় গুলি চালাল বিষ্ণোই গ্যাং
-
সাময়িক স্বস্তি! হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের