অর্ণব আইচ: অ্যাক্সিস ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে আবারও বড়সড় প্রতারণা হল শহর কলকাতায়৷ প্রতারণার ফাঁদে পড়লেন তপসিয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের শাবানা বেগম৷ ঘটনা বোঝার পরেই তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
[কলকাতায় এসে নিশ্চিন্তে ‘সন্ধ্যা’ দেখল কাশ্মীরের তরুণ ফুটবলাররা]
জানা গিয়েছে, শুক্রবার হঠাৎই অভিযোগকারিনী মহিলার ফোনে অ্যাক্সিস ব্যাংকের নাম করে একটি ফোন আসে৷ ফোনের ওপাড় থেকে একটি পুরুষ কন্ঠে বলা হয়, তিনি উক্ত ব্যাংকের উপভোক্তা সহায়ক কেন্দ্র বা কাস্টমার কেয়ার থেকে ফোন করেছেন৷ শাবানা বেগমের ডেবিট কার্ডে কিছু গন্ডগোল ধরা পড়েছে৷ তাই চাওয়া হয়, কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য৷ এমনকি পিন কোড নম্বরও৷
[মানুষের জন্য জোট, নবান্নে বৈঠক শেষে একসুরে বার্তা মমতা-ওমরের]
মহিলার অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই তাঁর ফোনে মেসেজ আসে যে, অ্যাক্সিস ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজারের কিছু বেশি টাকা তোলা হয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন বড়সড় প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি৷ অভিযোগ জানাতে দ্বারস্থ হন পুলিশের৷ ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বারবার শহর কলকাতায় এই ভাবে প্রতারণার ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের উচ্চ মহলেও। প্রশ্ন উঠছে এই প্রতারণা বন্ধ কারর জন্য এত বিজ্ঞাপন দিলেও কেন বারবার একই ফাঁদে পড়ছেন শহরবাসী।
সর্বশেষ খবর
-
অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী
-
বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা