সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই গেলেই যে খাবারটি অবশ্যই খেতে হবে, তা হল পাও ভাজি। শুধু মুম্বই কেন? মহারাষ্ট্রের যেখানেই যাওয়া যাক, পাও ভাজি একটি খুব বিখ্যাত খাবার। সেই খাবারই এবার বানিয়ে ফেলুন বাড়িতে।
উপকরণ
কীভাবে তৈরি করবেন ভাজি
- ১ কাপ কুঁচো করে কাটা আলু
- ১/২ থেকে ৩/৪ কাপ কড়াইশুঁটি
- ১/২ থেকে ১ কাপ ফুলকপি
- ১/২ কাপ ক্যাপসিকাম
- ১ থেকে ২ চামচ মাখন বা তেল
- ২টো মাঝারি মাপের পেঁয়াজ
- ১টি লঙ্কা
- ১ চামচ আদা রসুন বাটা
- ১/২ থেকে ৩/৪ চামচ লঙ্কা গুঁড়ো
- ১/৪ চামচ হলুদ
- ১ চামচ পাও ভাজি মশলা পাউডার
- ১ টি বড় টমেটো
- পরিমাণমতো নুন
কীভাবে তৈরি করবেন পাও
- ৪ থেকে ৬টি পাও
- ১ চামচ মাখন
- ১/২ চামচ পাও ভাজিমশলা পাউডার
সাজানোর জন্য
- ১টি পাতিলেবুর কোয়া
- ২ চামচ পেঁয়াজ কুঁচি
- ২ চামচ ধনেপাতা কুঁচি
তৈরির পদ্ধতি
প্রেসার কুকারে আলু, কড়াইশুঁটি ও ফুলকপি দিয়ে সিদ্ধ করে নিন। একটি কড়াইয়ে তেল (বা মাখন) দিয়ে ভাল করে গরম করুন। তাতে পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন। এরপর তাতে আর ক্যাপসিকাম, টমেটো আর দিয়ে দিন। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে, নাড়তে থাকুন। এরপর মিশ্রণে লঙ্কা গুঁড়ো ও পাও ভাজি মশলা পাউডার দিন। সিদ্ধ করা আলু, কড়াইশুঁটি ও ফুলকপি এতে দিয়ে দিন। গোটা মিশ্রণটি ২ মিনিট মাঝারি আঁচে রেখে দিন। এরপর তাতে জল দিয়ে আরও ৩ থেকে ৫ মিনিট রেখে দিন।
এবার পাওগুলি মাঝখান থেকে কেটে নিন। কড়াইয়ে মাখন গরম করে ভিতরের দিকটি ভেজে নিন। এবার পাওটি বন্ধ করে ভাজি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য এর উপরে অল্প করে পেঁয়াজ কুঁচি ও ধনেপাতা কুঁচি দিয়ে দিতে পারেন। পাশে সাজিয়ে দিতে পারেন পাতিলেবুর কোয়া।
সর্বশেষ খবর
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক
-
আজও কলকাতায় ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ
-
‘দাদু প্রতিরোধ না করলে…’, রাস্তার নামকরণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা হিন্দুরক্ষক গোপাল পাঁঠার নাতির
-
ট্রাম্পের হুমকির জের! শান্তি বৈঠক ভঙ্গ করে করে বেরিয়ে গেল ক্ষুব্ধ ইরান, হতবাক পাকিস্তান