সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালদের অন্যতম প্রিয় পদ শুঁটকি। তা সে যে কোনও মাছেরই হোক না কেন। শুঁটকি পাতে পড়লেই আপনা আপনি তৃপ্ত হয়ে যায় রসনা। বাঙালদের দৌলতে এখন অনেক বাঙালি বাড়ির রান্নাঘরেই জায়গা করে নিয়েছে শুঁটকি। বিভিন্নভাবে রান্না করা যায় এটি। রইল তারই একটি অন্য রকম রেসিপি।
উপকরণ:
- লইট্টা শুঁটকি- ২ কাপ (কুচি করা)
- কাঁঠালের বীজ- ১ কাপ (কুচি করা)
- পেঁয়াজ কুচি- দেড় কাপ
- রসুন কুচি- ১/২ কাপ
- হলুদ গুঁড়ো- ১ চা চামচ
- মরিচ গুঁড়ো- দেড় চা চামচ
- জিরে গুঁড়ো- ১ চা চামচ
- ধনে গুঁড়ো- ১ চা চামচ
- কাঁচা মরিচ- ফালি করা ৪/৫ টি
- তেল- পরিমাণ মতো
- নুন- স্বাদমতো

[ বৃষ্টির দুপুরে সাদা ভাতের সঙ্গে পালং ইলিশ, ফাটাফাটি যুগলবন্দি ]
কীভাবে বানাবেন:
কাঁঠালের বীজ ভাল করে সেদ্ধ করে ওপরের খোসা ও লালচে আবরণ ছাড়িয়ে নিন। এবার সবক’টি বীজ কুচি করে রাখুন। লইট্টা শুঁটকি ভাল করে ধুয়ে সেদ্ধ করে সেটিও কুচি করে রাখুন। একটি পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিন।
এরপর রসুন কুচি ও সব রকম মশলা দিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। এরপর কাঁঠাল বীজ ও শুঁটকি দিয়ে ভাল করে মশলা মাখিয়ে সামান্য জল দিয়ে দিন। তবে শুধু ভাল করে কষালেই হবে না। গোটা মিশ্রণ যাতে ভাজা ভাজা হয়, সেদিকে খেয়াল রাখুন। মশলা তেলের ওপরে উঠলে নামিয়ে ফেলুন। কাঁঠাল বীজ দিয়ে লইট্টা শুঁটকি ভুনা তৈরি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই পদটি।
লইট্যা মাছ, বান মাছ বা চিংড়ি- যে কোনও শুঁটকি দিয়েই বানানো যায় এই পদ। মাছ ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কানকো আর পাখনা বেছে ফেলা হয়।
সর্বশেষ খবর
-
‘আমি যেখানে ছিলাম…’, তৃণমূলের ভরাডুবির মাঝে ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট বাবুলের
-
‘লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি’, সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্তো কার্লোস
-
লাফিয়ে বাড়ছে ইবোলা! কঙ্গোয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩৫
-
তৃণমূল ওয়ার্ড অফিসে ধারালো অস্ত্র, অদিতিকে নিশানা করে বিধায়কের দাবি, ‘কোপানোর জন্য রাখা ছিল’
-
আগের মতোই সবটা উপভোগ করছি, চোট সারানো মেসির বার্তায় স্বস্তিতে আর্জেন্টিনা