Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
West Bengal Assembly Election

দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কয় দফায় হতে পারে ভোট?

বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা ছড়িয়েছে।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:২৪

link
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:২৪

options
link
দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কয় দফায় হতে পারে ভোট? zoom
দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন
Advertisement

দোলের পরই কি ঘোষণা হতে চলেছে বাংলা ভোট (West Bengal Assembly Election) নির্ঘণ্ট! প্রাথমিক ভাবে কমিশন সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। মার্চ মাসের ১ ও ২ তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী অধিকারিকের সঙ্গে বৈঠক করবে। তারপরই বঙ্গ নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন সদন।

আগে নির্ধারিত ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশিত হবে ভোটের নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন উঠে। তবে জানা গিয়েছে, নেড়া পোড়া বা হোলিকা দহনের আগে কোনও ঘোষণা করা হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিরোধী ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও, তারা বিজেপির অঙ্গুলিহনে চলে। বিজেপি উত্তর ভারতীয় সংস্কৃতি মেনে চলে। গেরুয়া শিবির মনে করে, হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ করা ঠিক নয়। হোলিকা দহনের মাধ্যমে দুষ্ঠের দমন, শিষ্টের পালন হয়! সেই বিশ্বাসে আস্থা রেখেই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের (WB Assembly Election) নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাংলা ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে নির্বাচন রয়েছে। একই সঙ্গে সব রাজ্যের ভোট ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে, এক দফায় ভোট করা যাবে। এতে ভোট হিংসাও কমে যাবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করাতে ইচ্ছুক বলে সূত্রের খবর। লোকবল ও প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। কয় দফায় ভোট হবে, কমিশনের ফুল বেঞ্চ বাংলায় এলে তা স্পষ্ট হবে  বলেই জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.