সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৬ থেকে ১৯৪৮৷ মাত্র দুই বছর ছিলেন ইন্দৌর খ্রিষ্টান কলেজের হস্টেলে৷ মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে এসেছিলেন মুম্বইতে সংগীতশিল্পী হতে৷ তারপরের ঘটনা সবারই জানা৷ তবে, স্মৃতির অতলে একটা বড় দায় রয়ে গিয়েছিল ইন্দৌরের সেই হোস্টেলে৷ ক্যান্টিন মালিক পেতেন ‘পাঁচ রুপাইয়া বারা আনা’৷
হাফ টিকিটে বলিউডে সওয়ার হয়েও সেই স্মৃতি তাঁর পিছু ছাড়েনি কিশোর কুমারের৷ সেই ‘পাঁচ রুপাইয়া বারা আনা’ উঠে এসেছিল গানের কথায়৷
অমর শিল্পীর স্মৃতি বিজরিত সেই কলেজ হস্টেলই আজ ধংসপ্রায়৷ গত দুই দশক ধরে খালিই পড়ে রয়েছে সেই খ্রিষ্টান কলেজের সেই হোস্টেল৷ যেখানে ভাই অনুপ কুমারের সঙ্গে থাকতেন কিশোর৷ পড়াশোনার পাশিপাশি রাতে চলত কতই না গান-গল্প-আড্ডা৷
কলেজের অধ্যক্ষ অমিত ডেভিড জানান, হস্টেলের ৬০টি ঘরের একটিও থাকার মতো অবস্থায় নেই৷ বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে গোটা বিল্ডিংটিকে৷ ভেঙে ফেলা ছাড়া আর কোনও উপায় নেই৷ তবে, কিশোর কুমার সুরের যে ম্যাডনেস রেখে গিয়েছেন৷ তা হামেশা অক্ষুন্ন থাকবে তাঁর অনুরাগীদের মনে৷
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের
-
লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?