অর্ণব আইচ: বাড়িতে ঢুকে এক টলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল৷ ঘটনাস্থল যাদবপুর৷ ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই অভিনেত্রী৷ রুজু করা হয়েছে মামলা৷ রেকর্ড করা হয়েছে অভিনেত্রীর বয়ান৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর সঙ্গে ঝামেলা চলছিল আবাসনের কয়েকজনের৷ নানান সময় সেই ঝামেলা বিশাল আকার ধারণ করত৷ কিন্তু এতদিন বিষয়টাকে অতটা গুরুত্ব দেননি ওই অভিনেত্রী৷ তবে শনিবারের ঘটনা মাত্রা ছাড়িয়ে যায়৷ অভিযোগ, বহিরাগত এনে অভিনেত্রীর ফ্ল্যাটে হামলা করে আবাসনের ওই লোকেরা৷ জোর করে তাঁর ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়৷ প্রমাণ লোপাট করতে ভেঙে দেওয়া হয় আবাসনের সিসিটিভি৷ ফ্ল্যাটের মধ্যেই অভিযুক্তরা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী৷
ঘটনার ফলে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ওই অভিনেত্রী৷ কিন্তু তারপর সাহস সঞ্চয় করে অভিযোগ জানাতে যান যাদবপুর থানায়৷ তাঁর অভিযোগ, যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তিনি আগে থেকেই চেনেন৷ কারণ তারা আবাসনের বাসিন্দা৷ কিন্তু অনেককেই তিনি চেনেন না৷ তাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে৷ ইতিমধ্যেই অভিনেত্রীর সম্পূর্ণ বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ বয়ানের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক