সুকুমার সরকার, ঢাকা: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের হরিনগর বাজার৷ একটি দুর্গাপুজো মণ্ডপের সামনে বিস্ফোরণ হয়েছে বলে খবর৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে৷ যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা৷
[রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস বিশ্ব ব্যাংকের]
স্থানীয় বাসিন্দাদের মতে, রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই প্রবল শব্দ শোনা যায়৷ কেঁপে ওঠে গোটা এলাকা৷ প্রথমে চমকে যান স্থানীয়রা৷ তারপর বাড়ির বাইরে এসে তাঁরা দেখেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ৷ বুঝতে পারেন যে, বোমা বিস্ফোরণের ফলেই এই আওয়াজ হয়েছে এবং ধোঁয়ার সৃষ্টি হয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ খোঁজ শুরু করলে চারটি দুর্গা মণ্ডপের খুব কাছ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷
[শরীরে ১৮০০ স্প্লিন্টার নিয়ে আজও লড়াই চালাচ্ছেন পারভিন ]
জানা গিয়েছে, বিস্ফোরণের পরই চারজনকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেন এলাকাবাসী৷ তাঁদের বিশ্বাস বিস্ফোরণের পিছনে এদেরই হাত রয়েছে৷ তবে এরা কেউ এলাকার নয় বলেই জানিয়েছেন হরিনগর বাজার পুজো উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার মল্লিক৷ তিনি বলেন, ”বিস্ফোরণের পর এলাকাবাসী ঘটনাস্থলের দিকে গেলে চারজনকে পালাতে দেখা যায়৷ আমাদের বিশ্বাস এরাই বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছেন৷ আমরা ওখানে গেলেই দুর্বৃত্তরা চারটি তাজা বোমা ফেলে পালিয়ে যায়।” ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ৷ তবে পুলিশের অনুমান, এটা নিছকই দুর্ঘটনা৷ ইচ্ছাকৃত ভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি৷ দুষ্কৃতীরা অন্য কোথাও বিস্ফোরণের উদ্দেশ্যে বোমা মজুত করছিল বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?
-
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ! এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?