সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা নেই ব্যাঙ্কে৷ মানুষের টাকার চাহিদা মেটাতে অপারগ ব্যাঙ্ক৷ প্রথম দিকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের ২০০০-৩০০০ টাকা দিলেও, পরের দিকে সেই টাকার পরিমান কমিয়ে ১০০০ করে দেওয়ার সিদ্ধান্ত নেই ব্যাঙ্ক৷ আর তাতেই যেন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে৷ ধৈর্য হারিয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা৷ মালদায় এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়৷
বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুপুরহাট ব্রাঞ্চে টাকার সমস্যায় জেরবার হয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালায় সেখানকার গ্রাহকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে হাজির হয় পুলিশ৷ তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই ঘটনায় ব্যাঙ্কের আসবাবপত্র ভেঙে গেলেও, ব্যাঙ্ককর্মীদের কিছু হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ ক্ষুব্ধ এক গ্রাহক জানিয়েছেন, “এতদিন পর্যন্ত ব্যাঙ্ক থেকে ২০০০-৩০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছিল৷ কিন্তু কয়েক ঘণ্টা ব্যাঙ্কের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় ১০০০ টাকার বেশি মিলবে না৷” এই ঘটনার ফলেই মেজাজ হারিয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালান গ্রাহকরা৷
সর্বশেষ খবর
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?
-
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ! এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?