চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: বছরভর গ্রামে প্রচুর কাজ করেছেন ‘দাদা’। অথচ লোকসভা নির্বাচনের আগে সেই গ্রামেই কংগ্রেসের কোনও দেওয়াল লিখন চোখে পড়ছে না। নির্বাচনের নানা খরচে এখনও দেওয়াল লিখনের কাজ হয়ে ওঠেনি। তাই ‘দাদা’কে ভালোবেসে নিজেদের সাধ্যমতো অর্থ তুলে দিলেন গ্রামের গৃহবধূরা। মহিলাদের এহেন উদ্যোগে আবেগাপ্লুত ‘দাদা’ অধীর চৌধুরী।
একদা বহরমপুরের ‘রবিনহুড’ হিসেবেই পরিচিত ছিলেন অধীর। সাধারণ মানুষের ভালো-মন্দের খেয়াল রেখে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। ধীরে ধীরে বহরমপুর হয়ে ওঠে অধীর গড়। গত বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হলেও এখনও যে অধীরের প্রতি ভালোবাসা পুরোপুরি উধাও হয়ে যায়নি, সেটাই প্রমাণিত হল নীলমণি মণ্ডলদের উদ্যোগে। বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি থানার রণগ্রাম এলাকার এই মহিলাদের নিজেদের সংসার চলে কোনওক্রমে। দিনমজুর পরিবারের গৃহবধূরা ছাগল পালন করেন। সেখান থেকেই আসে সংসার চালানোর কিছু অর্থ। কিন্তু ভোটে যেখানে ‘দাদা’ অধীরের প্রচুর খরচ, সেখানে বোনেরা পাশে না দাঁড়ালে কি চলে? তাই ১১ জন মহিলা ঠিক করে ফেলেন, নিজেদের সাধ্যমতো অর্থ তুলে দেবেন অধীরের হাতে।
[আরও পড়ুন: বড়মার ঘর দখল নিয়ে পুলিশের দ্বারস্থ মমতাবালা, ‘আমার ঠাকুরদার ঘর’, ফুঁসে উঠলেন শান্তনু]
যেমন ভাবনা, তেমন কাজ। রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে অধীর চৌধুরীর হাতে নগদ ১১ হাজার টাকা তুলে দেন তাঁরা। নীলমণি মণ্ডল বলেন, ‘‘আমাদের মনে হয়েছিল দাদাকে কোনওভাবে সাহায্য় করা উচিত। তাই আমরা মা-বোনেরা ঠিক করি যে যতটা পাবর টাকা জোগাড় করে দাদার হাতে তুলে দেব। তবে দাদার কাছে সব সময় পৌঁছতে পারি না। এদিন আমরা তাঁর সঙ্গে দেখা করে এই টাকা দিতে পারায় খুব খুশি। উনি আমাদের জন্য অনেক করেছেন। অথচ আমাদের গ্রামেই কংগ্রেসের দেওয়াল লিখন হয়নি।’’
মহিলাদের এহেন উদ্যোগে আবেগঘন অধীর বলেন, ‘‘এঁরাই ভালো কাজ করার শক্তি জোগান। চুরির টাকায় আমাদের দল চলে না। মহিলাদের এই উদ্যোগ তারই প্রমাণ।’’
[আরও পড়ুন: ‘৪ লাখ, না না চার হাজার সাংসদ নিয়ে জিতবেন…’, মুখ ফস্কে বলেই মোদিকে প্রণাম নীতীশের]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে