কল্যাণ চন্দ ও চন্দ্রজিৎ মজুমদার: লোকসভা নির্বাচনের আগেই ফের চলল গুলি! জমিজমা নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি মুর্শিদাবাদে। তবে এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে খবর। অশান্তির জেরে জখম অন্তত ৯। গুলিবিদ্ধ অন্তত ২। সোমবার ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে।
জানা গিয়েছে, জামিনদার শেখ ও লাটু শেখের মধ্যে জমি নিয়ে অশান্তি অনেকদিনের। জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই গুলি চলে। বিবাদমান সকলেই তৃণমূলের কর্মী বলে খবর। আহতরা হলেন ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমিরুল শেখ ও মুন্তাজ শেখ। প্রথম দুজনের গুলি লেগেছে। এছাড়াও আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।
[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]
স্থানীয় সূত্রে খবর, আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল সদস্য সারুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ ছিল। নদীর ধারে বাঁধের উপর জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল। সেই নিয়ে এদিন ফের ঝামেলা বাঁধে। সোমবার বিকেলে আহতদের সঙ্গে সারুল সেখের পরিবারের বচসা বাঁধে। যে কারনে গুলি চলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। দুজন তৃণমূল কর্মী বলে পরিচিত। জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]
সর্বশেষ খবর
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে হানা! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা