Bangladesh

যুদ্ধের মাঝেও প্রতিবেশীর পাশে ভারত, আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গেল বাংলাদেশে

পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত। এই অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরিভিত্তিতে ভারতের সাহায্য চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে ফের বাংলাদেশকে ডিজেল পাঠাল ভারত। পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল পাঠানো হল পদ্মাপাড়ে।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: মে ১, ২০২৬, ২১:০৫

options
link
যুদ্ধের মাঝেও প্রতিবেশীর পাশে ভারত, আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গেল বাংলাদেশে
যুদ্ধের মাঝেও প্রতিবেশীর পাশে ভারত।

পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত। এই অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরিভিত্তিতে ভারতের সাহায্য চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে ফের বাংলাদেশকে ডিজেল পাঠাল ভারত। পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল পাঠানো হল পদ্মাপাড়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়ায় অস্থিরতা এখনও চলছে। বাংলাদেশে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। সেজন্য প্রতিবেশী ভারতের কাছে জ্বালানি তেল চাওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে ভারত থেকে ডিজেল পাঠানো হল। গতকাল, বৃহস্পতিবার রাতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে ওই তেল পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ওই তেল গিয়েছে এমনই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ভারত থেকে সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আসার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

জ্বালানি আমদানির পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে পাইপলাইনে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে গিয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল আট হাজার টন এবং ১৯ এপ্রিল পাঁচ হাজার টন জ্বালানি পার্বতীপুর ডিপোতে পৌঁছয়। যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সেজন্য চলতি মাসেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এমনই ডিপোর একাধিক সূত্র মারফত জানানো হয়েছে।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.