আগামী ৪ তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সকাল থেকেই চলবে ভোট (Bengal Election 2026) গণনা। এদিকে উত্তরবঙ্গে কাউন্টিংয়ে কারচুপির আশঙ্কা করছে বিজেপি! সেজন্য কারচুপি ধরতে ও রুখতে গণনাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি। আজ, শুক্রবার মাটিগাড়ায় এক হোটেলে আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ছাড়াও উত্তরের ২৮টি আসনের বিজেপি প্রার্থী ও কর্মীরা।
এই বিষয়ে আরও খবর
শিবিরে নির্বাচনী এজেন্ট, দলের কনভেনর, দলের জেলা কমিটির শীর্ষস্থানীয় কার্যকর্তাদের ডাকা হয়েছে। প্রশিক্ষণ ছাড়াও সেখানে বিধানসভা ভিত্তিক প্রদত্ত ভোটের হার নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে গণনা কর্মীদের করণীয় কাজকর্ম সম্পর্কে বোঝানো হয়। ২৩ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হয়। প্রতিটি জেলার একাধিক জায়গায় খোলা হয়েছে স্ট্রংরুম। তাতে বন্দি রয়েছে ইভিএম। সিল করা স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি জায়গায় সিসি ক্যামেরায় নজর রাখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও নজর রাখছেন স্ট্রংরুমে। আগামী ৪ মে গণনা। ভোটের ফলাফল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন বলেন, “রাজ্যে বিজেপি সরকার হবেই। তাই গণনা কর্মীর সমস্যা নেই। ওই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করলেন। এখন তাঁদের নির্দেশমতো গণনা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোট গণনা কেন্দ্রগুলোতে কোনও ধরনের ত্রুটি অথবা অনিয়ম রুখতে কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় ইভিএম রাখা স্ট্রং রুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। দলীয় নেতৃত্ব জানান, কাউন্টিং এজেন্টদের ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গণনার দিন চূড়ান্ত কৌশল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের মত প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
নিবেদিত






