সুকুমার সরকার, ঢাকা: প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আয়ুব বাচ্চু৷ বৃহস্পতিবার, রাজধানী ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর৷
[‘নাম শুনে মনে হচ্ছে না হিন্দু’, গরবা অনুষ্ঠানে ঢুকতে বাধা ভারতীয় গবেষককে]
এদিন সকাল ৯ টা মিনিট নাগাদ, নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাচ্চু৷ অজ্ঞান অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা৷ বাংলাদেশে ‘রক মিউজিক’-এর জনপ্রিয়তা বাড়িয়ে তোলায় তাঁর অবদান অপরিসীম৷ শুধু গায়ক হিসেবে নয়, বাংলাদেশের সেরা গিটারিস্টদের মধ্যে ছিলেন তিনি৷ ‘কষ্ট পেতে ভালবাসি’ গানটির সঙ্গেই সঙ্গীত অনুরাগীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেন তিনি৷ গিটারিস্ট বাচ্চুর ছবি অনেকেরই দেওয়ালের অলংকার হয়ে উঠে৷
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাচ্চু। তিনি একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং গায়ক ছিলেন বাচ্চু৷ তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।
[চিনের সাহায্যে পাকিস্তানের হাতে আসছে ব্রহ্মস মিসাইলের প্রতিপক্ষ!]
সর্বশেষ খবর
-
‘সময় বদলে যাচ্ছে’, ব্রিকস থেকে ট্রাম্পকে বার্তা মোদির! ‘শক্তিশালী’ ভারত দেখলেন পুতিন-জিনপিংও
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর