বাংলাদেশের ময়মনসিহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তার করবে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। পাশাপাশি, দেওয়া হবে বাড়ি তৈরির টাকাও।
আরও পড়ুন:
ইউনুসের পরামর্শে গত বছর ২৩ ডিসেম্বর বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা দীপুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে সমবেদনাও জানান তিনি। তখনই শোনা গিয়েছিল, সরকারের পক্ষ থেকে দীপুর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ইউএনও-র তত্ত্বাবধানে দীপুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। পরিবারের চাহিদা অনুযায়ী, বাড়ি নির্মাণের জন্য তাদের ২৫ লক্ষ টাকা দেবে অন্তবর্তী সরকার। পাশাপাশি, দীপুর বাবা এবং স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে অর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে দীপুর সন্তানের ভবিষ্যতের জন্য ৫ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিটও করে দেবে সরকার। এমনটাও জানা গিয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা বলেন, “এটি একটি নৃশংস অপরাধ। কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। নিশ্চিতভাবে সুবিচার মিলবে।”
গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলছে তদন্ত। দোষীদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে অশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
সর্বশেষ খবর
-
‘সিয়ার ধাক্কায় কোথায় মরেছিল কেতন?’ হত্যাকাণ্ডের পরেই লোহাগড় কেল্লায় ৫০% পর্যটক বৃদ্ধি
-
শত্রু যখন ভক্ত! বিশ্বকাপের ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেবেন কেপ ভার্দের রাষ্ট্রপতি
-
চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই
-
ধর্মতলা চত্বরে সম্ভব নয় ২১ জুলাইয়ের সভা! ৬০ দিন জারি ১৬৩ ধারা, কী করবে কালীঘাট তৃণমূল?