PM Modi-Tarique Rahman

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে প্রথম ইদ তারেক রহমানের, শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদির

আগামী ২১ তারিখ ইদ। তার আগে প্রতি ইসলামিক দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ২০:৫১

options
link
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে প্রথম ইদ তারেক রহমানের, শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদির
তারেক রহমানকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির।

প্রায় ১৭ বছর পর স্বদেশে ইদ পালন করবেন। তাও আবার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে। এবছর তাই ইদের আনন্দ দ্বিগুণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) কাছে। এই আবহে তাঁকে ইদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে খবর, তারেক রহমানকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

ভারতীয় হাইকমিশন সূত্রে আরও খবর, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদ-উল-ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘বিগত একমাস ধরে ভারত-সহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, ‘ইদ-উল-ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ প্রার্থনাও করি। আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন।’ নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত‍্যাশা করেন। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তারেক রহমান। তিনিও পালটা ধন্যবাদ জানিয়েছেন। এদিন ওমানের সুলতান হাইতাম বিন তারিক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও কথা বলেছেন মোদি। তাঁদেরও ইদের শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.