প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!

কী সাফাই নববধূর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৯:০৪

options
link
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!
প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!

প্রেমের টান উপেক্ষা করে কার সাধ্যি! ভালোবাসার মানুষকে নিজের করে পেতে শতযুদ্ধ লড়তে প্রস্তুত থাকে প্রেমিক মন। কার্যত তেমনটাই করলেন বাংলাদেশের এক বধূ। ইতালিতে স্বামী ও ২ সন্তানকে ফেলে রেখে বাংলাদেশে প্রেমিকের সঙ্গে ফের সংসার বাঁধলেন তিনি। বিষয়টা প্রকাশ্যে আসতেই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলার প্রথম স্বামীর বোন।

Advertisement

জানা গিয়েছে, বাংলাদেশের চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলি হায়দারের ছেলে জাকির হোসেন। ২০০৪ সালে সোনাপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিয়ে হয় তাঁর। স্বাভাবকছন্দেই চলছিল জীবন। ২০০৯ সালে স্ত্রীকে নিয়ে ইটালি চলে যান জাকির। দম্পতির ৪ সন্তানও রয়েছে। অভিযোগ, ইটালিতে থাকাকালীন বাংলাদেশের এক যুবকের সঙ্গে পরিচয় হয় মহিলার। ক্রমেই তাঁদের মধ্যে বাড়তে থাকে কথা। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টা বেশিদিন জাকিরের নজর এড়ায়নি। স্বাভাবিকভাবেই এরপর দাম্পত্য কলহ চরমে ওঠে।

Advertisement

এসবের মাঝেই বাবার অসুস্থতার অজুহাতে ২ সন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন মহিলা। এরপর স্বামীর সঙ্গে আর যোগাযোগ করেননি তিনি। আচমকাই রায়পুরের বাসিন্দা সৌরভ হোসেনকে বিয়ে করে নেন তিনি। বিষয়টা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন জাকিরের বোন। পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ, জাকিরকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ে করেছেন মহিলা। যা জাকির ও তাঁর ৪ সন্তানকে মানসিকভাবে আঘাত করেছে। এবিষয়ে অভিযুক্ত মহিলার দাবি, প্রথম স্বামী তাঁকে অত্যাচার করতেন। যদিও ডিভোর্স না করেই দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেননি তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.