প্রতারাণা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকার অভিজাত এলাকা গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশান থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, প্রতারণা মামলায় বিদিশাকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিদিশাকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ঢাকার বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ওঠে। মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে বিদিশার। ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, তিনি ফ্ল্যাটটি কিনতে আগ্রহী ছিলেন। সে কারণে ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লক্ষ টাকা দেন।
আরও পড়ুন:
কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন মোশাররফ। বহু বার আবেদন করা সত্ত্বেও বিদিশা সেই টাকা ফেরত দেননি। উলটে মোশাররফকে হুমকি দেন তিনি। দীর্ঘদিন মামলাটি আদালতে চলে। অবশেষে গত ২০ মে রায় ঘোষণা করে আদালত। বিদিশাকে দু’বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ খবর
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন
-
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ
-
জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রেমের জোয়ার, দেশের এই ৫ তীর্থক্ষেত্রে মিলবে ভক্তির আসল খোঁজ
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা