Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Arjun Singh

স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন

বৃহস্পতিবার নিহতের বাড়িতে যান অর্জুন সিং।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৯:৫২

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৯:৫২

options
link
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন zoom
Advertisement

গারুলিয়ায় মাদক ও প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে খুন হওয়া শেখর চৌধুরী ওরফে বান্টির পরিবারের পাশে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং। বৃহস্পতিবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তিনি। পাশাপাশি শ্রাদ্ধকর্ম শেষ হলেই বান্টির স্ত্রীকে পুরসভায় চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন অর্জুন।

নিহত বান্টি প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্ত সহায়ক এবং বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুতে কার্যত অনিশ্চয়তায় পড়েছে তাঁর স্ত্রী ও শিশুসন্তানের ভবিষ্যৎ। এদিন অর্জুনের সঙ্গে বান্টির বাড়িতে যান সুনীলও। অর্জুনের অভিযোগ, “যারা খুন করেছে তারা হেরোইন বিক্রি ও মাদক কারবারের সঙ্গে যুক্ত। স্কুলের সামনে ও ফাঁড়ির কাছে এদের একটা বড় মাদকচক্র কাজ করে। ছেলেটি এই সমস্ত অপকর্মের প্রতিবাদ ও বাধা দিতে গেলে তাকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়।”

Advertisement

ঘটনায় তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অর্জুন। তাঁর দাবি, আরও যারা ঘটনায় জড়িত, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। প্রত্যক্ষদর্শীদের আদালতে সাক্ষ্য দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।” অন্যদিকে, স্বামীর হত্যায় দোষীদের ফাঁসির দাবি করেছেন বান্টির স্ত্রী। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “যারা আমার স্বামীকে নৃশংসভাবে মেরেছে, তাদের প্রত্যেকের যেন ফাঁসি হয়।” পাশাপাশি ছোট সন্তানকে মানুষ করার জন্য নিজের একটি কাজেরও প্রয়োজন বলে জানান তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.