বাংলাদেশের (Bangladesh) রংপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ভয়ংকর অগ্নিকাণ্ড। এই ঘটনায় মূল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন না লাগলেও প্রকল্পের অভ্যন্তরীণ সার্ভারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে দু’দিন ধরে বন্ধ রয়েছে সেখানকার ইন্টারনেট পরিষেবা। সার্ভার ক্ষতিগ্রস্ত হলেও যাবতীয় গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল ব্যাকআপ রয়েছে, এমনটাই দাবি করেছেন প্রকল্পের আধিকারিকরা।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে প্রকল্পের ২ নম্বর ফটকের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পুরোনো কার্যালয়ে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকা গোটা কার্যালয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে এসে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এর জেরেই ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়ে থাকা নথি এবং অভ্যন্তরীণ ইন্টারনেটের সার্ভারটির।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কার্যালয়ে থাকা একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) শর্টসার্কিটের জেরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ফরেনসিক দল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। খতিয়ে দেখা হচ্ছে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
রংপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আধিকারিকরা বলছেন, মূল প্রকল্পে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত। এ যাত্রায় তেমন কিছু ঘটেনি।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র