রাজা দাস, বালুরঘাট: উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি হোমে থাকা চার বাংলাদেশি নাবালককে বৃহস্পতিবার হিলি সীমান্ত দিয়ে নিজের দেশে ফেরত পাঠানো হল। দেশের নাবালকদের ফেরত নেওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশের প্রতিনিধিরা বালুরঘাটের শুভায়ন হোমে এসে বৈঠক করে গিয়েছেন। সমস্ত জটিলতা কাটিয়ে এই হোমে থাকা সব নাবালকদের যাতে দ্রুত ফেরত পাঠানো যায় তার জন্য দুই দেশের পক্ষ থেকে প্রক্রিয়া চলছে।
জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বালুরঘাট শুভায়ন হোম থেকে তিনজন বাংলাদেশি নাবালককে ফেরত পাঠানো হয় দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে। একই সঙ্গে ওই সীমান্ত দিয়ে পাঠানো হয় উত্তর দিনাজপুর জেলার কুনোর সিএনসিপি হোম থেকে আরও একজন নাবালককেও। এই চারজনের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজশাহীর দুই ভাই এমডি আনারুল (১৪) এবং এমডি শালাউন (১২)। ১৬ মাস আগে এরা দু’জন অবৈধভাবে বাবার সঙ্গে মালদহতে দিদিমার বাড়ি ঘুরতে এসেছিল। ফেরার পথে হিলি সীমান্তে ধরা পড়ে। নাবালকদের ঠিকানা হয় বালুরঘাটের সরকারি শুভায়ন হোম। তাদের বাবা এখনও বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। এছাড়া বাংলাদেশের সুনামগঞ্জের নূর ইসলাম (১৪) মায়ের সঙ্গে বিনা পাশপোর্টে ভারতে প্রবেশ করে। উদ্দেশ্য ছিল কাশ্মীর যাওয়ার। সেখানে তার বাবা কাজ করেন। কাশ্মীর যাবার পথে হিলি বর্ডারে পুলিশের হাতে মা ও ছেলে। ছেলেটির মা বর্তমানে বহরমপুর সংশোধনাগারে আছেন। মাস কয়েক আগে এমডি আরিফ (১৪) কাজের সন্ধানে পঞ্চগড় বর্ডার দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সে ধরা পরে স্থানীয় পুলিশের হাতে। সেখানকার কুনোর হোমে ১০ নভেম্বর ২০১৮ সাল থেকে ছিল সে। এদিন এই নাবালকদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন হোম সুপার দাওয়া দরজি শেরপা, হিলি ইমিগ্রেশন ওসি শিপ্রা রায়, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য সূরজ দাশ-সহ বিএসএফ আধিকারীকরা। বাংলাদেশের পক্ষে ছিলেন ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান সহ বিজিবির আধিকারীকরা।

[ আরও পড়ুন: সাংসদের উপস্থিতিতে সংকল্প যাত্রার মঞ্চে দুই বিজেপি নেতার হাতাহাতি, অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব ]
সিডাব্লুসির সদস্য সূরজ দাশ জানান, বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে ১৬ জন বাংলাদেশি নাবালক রয়ে গেল। দুই দেশের হাই কমিশনের মাধ্যমে এদেরকেও ফেরত পাঠানো হবে৷ কয়েকজনের নথি তৈরি হচ্ছে আর কয়েকজনের জন্য প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে বাংলাদেশে মন্ত্রী (রাজনৈতিক) বিএম জামাল হোসেন এবং তার স্ত্রী-সহ কর্মুলার অ্যাসিস্ট্যান্ট চৌধুরী আতাস সালাম বালুরঘাটে সরকারি শুভায়ন হোমে আসেন। সেখানে থাকা বাংলাদেশি নাবালকদের প্রত্যর্পণ নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল-সহ অনান্য প্রশাসনিক আধিকারিকরা। এরপরে বাংলাদেশের নাবালকদের প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য তোড়জোড় শুরু হয়।
[ আরও পড়ুন: ৬ বছরের সম্পর্কে আচমকাই বিচ্ছেদ, প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে গ্রেপ্তার যুবক ]
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে