বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে তারেক রহমান বসতেই বদলে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের রসায়ন। এবার চালু হচ্ছে আগরতলা-ঢাকা ও কলকাতা-ঢাকা বাস পরিষেবা। ভারত ও বাংলাদেশের মধ্যে অস্থিরতার কারণে গত ১৮ মাস ধরে বন্ধ ছিল এই বাস পরিষেবা। সব ঠিক থাকলে আগামী শনিবার থেকে পুনরায় চালু হতে চলেছে এই বাসযাত্রা। আপাতত সপ্তাহে তিন দিন ওই বাস চলবে। নতুন করে বাস পরিষেবা চালু হলে উপকৃত হবেন উভয় দেশের মানুষ। গত শনিবার শুরু হয়েছে এই বাসের পরীক্ষামূলক যাত্রা। আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকা পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা করে।
আরও পড়ুন:
২০২৪ সালের ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী কোন কোন ছাত্র নেতার উসকানীমূলক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকে। রেল সার্ভিসের পাশাপাশি সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল কলকাতা-ঢাকা বাস পরিষেবা। ওই কোপে পড়েছিল ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস সার্ভিসও।
আরও পড়ুন:
রেল সার্ভিসের পাশাপাশি সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল কলকাতা-ঢাকা বাস পরিষেবা।
তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্কে সুবাতাস শুরু হয়। অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান। অন্তবর্তী সরকার সময়কালের মতো বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে ভাটা পড়েছে বলে অনেকেরই অভিমত। এই মৈত্রী বাস সার্ভিস চালু হয়ে গেলে সড়কপথে আগরতলার মানুষজন ঢাকা হয়ে খুব সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন। বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে অটুট রেখেছিল এই বিশেষ বাস পরিষেবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফের সেই পরিষেবা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত ত্রিপুরার মানুষ।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠিত হওয়ার মাধ্যমে সেখানকার অনিশ্চয়তা কেটে গিয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, “এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো লক্ষণ। আমরা আশা করি অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে।” পরিচালনাকারী সংস্থাটি ঢাকা থেকে পশ্চিম ত্রিপুরার কৃষ্ণনগর ডিপোতে একটি বাস নিয়ে এসেছে। ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার এবং এই যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ রুপি। উল্লেখ্য, ট্রেনযোগে গুয়াহাটি হয়ে আগরতলা থেকে কলকাতা পৌঁছাতে ১,৫৬৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
সর্বশেষ খবর
-
এবার সব্যসাচীর বিরুদ্ধে তদন্তে ইডি! ‘বান্ধবী’র বাড়ি থেকে সোনা উদ্ধারের পর মামলার নথি সংগ্রহ
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?