Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
F16 Fighter Jet Crash

ফের আকাশে দুর্ঘটনা, তুরস্কে হাইওয়েতে ভেঙে পড়ল সেনার এফ-১৬ যুদ্ধবিমান! মৃত্যু পাইলটের

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৫৬ মিনিট নাগাদ এফ ১৬ যুদ্ধবিমানটি বালিকেসির বিমানঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট র‌্যাডারের বাইরে চলে যায় যুদ্ধবিমানটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৯:২১

options
link
ফের আকাশে দুর্ঘটনা, তুরস্কে হাইওয়েতে ভেঙে পড়ল সেনার এফ-১৬ যুদ্ধবিমান! মৃত্যু পাইলটের zoom
ভেঙে পড়ল তুরস্ক সেনার যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত।

ফের আকাশে দুর্ঘটনা। উড়ানের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল তুরস্ক সেনার এফ ১৬ যুদ্ধবিমান (F16 Fighter Jet Crash)। ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৫৬ মিনিট নাগাদ এফ ১৬ যুদ্ধবিমানটি বালিকেসির বিমানঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট র‌্যাডারের বাইরে চলে যায় যুদ্ধবিমানটি। এর কিছুক্ষণ পরই খবর মেলে, ইস্তানবুল-ইজমির হাইওয়েতে সেটি ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটি ভেঙে পড়ার পরই সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।

Advertisement

তুরস্কের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত ওই পাইলটের নাম মেজর ইব্রাহিম বোলাত। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পরই সেটিতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনার পরই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট। কী কারণে ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.