Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
John Abraham

মেসি-রোনাল্ডো নন, জন আব্রাহামের পছন্দ দুই আনকোরা ভারতীয় ফুটবলার, কিন্তু কেন?

চমকে দেবে জনের উত্তর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৬:০১

options
link
মেসি-রোনাল্ডো নন, জন আব্রাহামের পছন্দ দুই আনকোরা ভারতীয় ফুটবলার, কিন্তু কেন? zoom
জন আব্রাহাম। ফাইল ছবি
Advertisement

পছন্দের ফুটবলার কে? অধিকাংশ ফুটবলভক্তই বলবেন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। কিংবা বলতে পারেন নেইমারের কথা। কিন্তু জন আব্রাহামের পছন্দের ফুটবলার কে? না। মেসি-রোনাল্ডো-নেইমার নন। বলিতারকার প্রিয় ফুটবলার দুই ভারতীয়। যাঁরা কি না ভারতের হয়ে একটার বেশি ম্যাচও খেলেননি। তাহলে কেন তাঁদেরকে বেছে নিলেন জন?

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জনকে জিজ্ঞেস করা হয়, তাঁর প্রিয় ফুটবলার কে? শুধু ভারতীয় নয়, তাঁকে সার্বিকভাবেই প্রিয় ফুটবলার নিয়ে জিজ্ঞেস করা হয়। তাতে জন বলেন, “আমার দু’জন পছন্দের ফুটবলার আছে। একজন হল অসমের পার্থিব গগৈ। আরেকজন হল রিডিম লাং। আর আমার দলের গোলকিপার গুরমীত আছেন। আর যদি বিদেশি ফুটবলারদের কথা বলতেই হয়, তাহলে বলব আলাদিন আজারেইয়ের কথা। ও আমাদের দলের হয়ে অনেক রেকর্ড ভেঙেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই জনের সপাট জবাব, “আপনারা হয়তো ভেবেছিলেন, কোনও বিদেশি ফুটবলারের কথা বলব। কিন্তু সেটা আমি বলব না। আমি ভারতীয়, আমি ভারতীয় ফুটবলারদের কথাই বলব। বিদেশি ফুটবল আমি সেভাবে বুঝি না। ভারতীয় ফুটবল নিয়েই বেশি জানি। নিজের ফুটবলারদের ভালোবাসি। দেশকে ভালোবাসি। আমি জানি, আমার দলের প্লেয়াররা কীরকম খেলে। সেটাই আমার কাছে আসল।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjay Tiwari (@bollywoodhelpline)

জন আব্রাহাম নর্থইস্ট ইউনাইটেডের মালিক। ১০ অক্টোবর থেকে শুরু হতে চলা আইএসএলে খেলবে জনের দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য পার্থিব, রিডিম, আলাদিন, গুরমীতরা। এঁদের মধ্যে পার্থিব দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। গুরমীত বা রিডিম কোনও ম্যাচ খেলেননি। অন্যদিকে মরক্কোর ফুটবলার আলাদিন আইএসএলে সোনার বুট ও সোনার বল দু’টোই জিতেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.