Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Lionel Messi - Cristiano Ronaldo

আড়াই দশকের অপেক্ষার অবসান, বছরের শেষে এক দলে মেসি-রোনাল্ডো? 

কীভাবে সম্ভব এই ম্যাচ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:৫৩

options
link
আড়াই দশকের অপেক্ষার অবসান, বছরের শেষে এক দলে মেসি-রোনাল্ডো?  zoom
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ফাইল ছবি।
Advertisement

সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি (Lionel Messi) নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২১ বছরের ফুটবলজীবনে এই প্রশ্নটা সব সময় তাড়া করেছে আর্জেন্টিনার মহাতারকাকে। দু’জন একে অপরের বিরুদ্ধে খেলেছেন ৩৭ বার। ১৩ বার ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই ফুটবলারকে একইসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ‘লা আলবিসেলেস্তে’র প্রাক্তন ফুটবলার কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছে। তিনি লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন। তেভেজের সঙ্গে অতীতে একসঙ্গে খেলেছেন রিকেলমে। তিনি এই ম্যাচে খেলতে রাজিও হয়েছে। তবে তেভেজ চান, সেই দলে একসঙ্গে মেসি ও রোনাল্ডোকে পেতে। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গে খেলেছেন তেভেজ। অন্যদিকে, মেসির সঙ্গে জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছেন। সেই কারণেই দু’জনকে কাছ থেকে চেনেন দেশের হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছিলেন তেভেজ। এখন পাঁচ বছর পর, বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। রিকেলমের সবুজ সংকেত পাওয়ায় ম্যাচ অফিসিয়ালরা এখন ম্যাচটির তারিখ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করছেন। যে সময়টা বোকা জুনিয়র্সের ম্যাচ থাকবে না, সেই সময় কোনও তারিখ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, প্রায় ৬০ জন ফুটবলারের এই ম্যাচে থাকার কথা।

অনেকের আশা, মেসি-রোনাল্ডোর সঙ্গে এখনও যোগাযোগ থাকায় তাঁদের রাজি করিয়ে ফেলবেন তেভেজ। সেটা হলে ইতিহাস হবে। আড়াই দশকের প্রতীক্ষার অবসানও হবে দর্শকদের কাছে। এখন দেখার দুই মহাতারকাকে ছাড়পত্র পান কিনা। এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” তবে কেবল মেসি-রোনাল্ডো নন, এই ম্যাচে দেখা যেতে পারে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি, এডউইন ফান ডার সার প্রমুখ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.