তেল, অন্তর্বাস নিয়ে আসতে হবে আধিকারিকদের! এখানেই শেষ নয়, ৫০জন আধিকারিককে একেবারে গৃহ পরিচারকের মতো কাজ বেঁধে দেওয়া! বিস্ফোরক অভিযোগ উঠল বিএসএনএলের ডিরেক্টর (BSNL Director) বিবেক বনসলের বিরুদ্ধে। বুধবার দু’দিনের জন্য প্রয়াগরাজ সফরের কথা ছিল বিবেকের। সেই সফর ঘিরেই সরকারি আধিকারিকদের অন্তত ২০ দফা নির্দেশিকা দিয়েছেন তিনি। সেখানেই রয়েছে অন্তর্বাস এনে দেওয়ার নির্দেশও।
জানা গিয়েছে, প্রয়াগরাজ সফরে গিয়ে সঙ্গমে ডুব দেওয়ার পরিকল্পনা ছিল বিবেকের। তারপর নৌকায় চেপে বড়ে হনুমান মন্দির-সহ বেশ কয়েকটি মন্দিরে যাওয়ার কথা ছিল। দু’দিনের সফর নিয়েই ৫০ জন আধিকারিককে নির্দেশ পাঠায় বিবেকের দপ্তর। প্রথমেই বলা হয়, ডুব দেওয়ার আগে ঘাটে স্নানের ‘কিট’ এনে রাখতে হবে আধিকারিকদের। সেই কিটে থাকবে তোয়ালে, চপ্পল, চিরুনি, আয়না, তেলের বোতল, বিছানা চাদর ইত্যাদি। এমনকি ওই কিটে অন্তর্বাসও রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
বিবেকের এই সফরের জন্য অন্তত ৫০ জন আধিকারিককে রীতিমতো নির্দেশ দেওয়া হয় বিএসএনএল কর্তার ‘সেবা’ করার জন্য। গড়া হয় বিশেষ টিম।
স্নান সেরে হোটেলে ফিরে ফলাহার সারবেন বিবেক, সেকথা মাথায় রেখে রকমারি ফল এবং নিত্য ব্যবহারের সামগ্রী তৈরি রাখতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, বিবেকের এই সফরের জন্য অন্তত ৫০ জন আধিকারিককে রীতিমতো নির্দেশ দেওয়া হয় বিএসএনএল কর্তার ‘সেবা’ করার জন্য। গড়া হয় বিশেষ টিম। সেই নির্দেশিকা ফাঁস হয়ে যেতেই শুরু হয়েছে তোলপাড়। বিএসএনএলের তরফ থেকে পুরো দায় অস্বীকার করা হয়েছে। তাদের কথায়, সংস্থার নিয়ম এবং আদর্শ এই ধরনের আচরণ মোটেই সমর্থন করে না।
রাষ্ট্রায়ত্ত সংস্থার ডিরেক্টরের এহেন ‘হিটলারি’ আচরণে নড়েচড়ে বসেছে কেন্দ্র। তাঁর প্রয়াগরাজ সফর বাতিল করা হয়েছে। পাঠানো হয়েছে শোকজ নোটিস। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন, “এই ঘটনায় আমি স্তম্ভিত। এমন আচরণ বরদাস্ত করা যায় না।” বিবেকের বিরুদ্ধে কেন্দ্র যথেষ্ট কড়া পদক্ষেপ করবে বলেই সূত্রের খবর। বিএসএনএলের তরফ থেকেও বিবেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আধিকারিককে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
-
প্রকৃতির ডাকেই মিলবে ভবিষ্যতের দিশা, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা ‘ইউনিসেফ’-এর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা
-
উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!