হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত খালেদা পুত্র তারেক!

আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৮, ১৮:৩৫

options
link
হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত খালেদা পুত্র তারেক!

সুকুমার সরকার, ঢাকা: মুজিবকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত খালেদা জিয়ার পুত্র তারেক। মঙ্গলবার, আদালতে এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন সরকারি আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

Advertisement

[নয়া রেকর্ড গড়ল যুদ্ধবিমান তেজস, ‘এলিট ক্লাবে’ প্রবেশ ভারতের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৪ সালে ঢাকায় একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করে আওয়ামি লিগ। একটি ট্রাকের উপর থেকে জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। তখনই মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ২৪ জন নিরীহ মানুষ। আহত হন হাসিনাও। ওই হামলার ঘটনা দায়ের হয় মামলা। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে তারেক জিয়ার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালদা জিয়ার পুত্র তারেক। এদিন রাজধানী ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে ঢাকার ১ নম্বর ফাস্টট্র্যাক কোর্টে মামলার শুনানি হয়। বিচারক শাহেদ নুরউদ্দিনের এজলাসে চলে যুক্তিতর্ক।

Advertisement

আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাকপন্থীরাই হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা স্বাধীন বাংলাদেশকে ফের পরাধীন করতে চায়। দেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয় তারেক জিয়ার ঢাকার কার্যালয়ে। পরিকল্পনা মাফিক হওয়া ভবন-সহ প্রায় দশটি জায়গায় গোপনে আলোচনা করে হামলাকারীরা। এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিএনপি। দলের দাবি, পরিকল্পনা করে তারেককে ফাঁসানোর চেষ্টা করছে শাসকদল। ওই হামলায় দলের কোনও হাত নেই।        

[আদালতে ফের ধাক্কা মেয়রের, স্ত্রী-মেয়েকে খোরপোশ দেওয়ার নির্দেশ]    

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.