পুজোর মুখে ফের অ্যাকশনে ইডি (ED Raid)। ভোরের আলো ফুটতেই পশ্চিম বর্ধমানের অণ্ডালের সিএল জামবাদ এলাকায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, দিলীপ তুরি নামে এক ব্যবসায়ী তথা ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলেছে জওয়ানরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ তুরি ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত। পাশাপাশি ইসিএলের বিভিন্ন কোলিয়ারি এবং খোলামুখ খনিতে অ্যাম্বুল্যান্স ও চারচাকা গাড়ি সরবরাহের টেন্ডার দিতেন তিনি। এমনকি ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুল্যান্স এনে ইসিএলের বিভিন্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়ার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
আরও পড়ুন:
বুধবার ভোরে একাধিক গাড়িতে করে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দিলীপ তুরির বাড়িতে পৌঁছন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তাঁরা বের হন। এরপর শুরু হয় তল্লাশি। আচমকাই এই অভিযান ঘিরে এলাকার মানুষের মনে নানা প্রশ্ন। তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান, দিলীপ তুরির বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, কোন কোন নথি বা তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতে এই তল্লাশি তাও এখনও স্পষ্ট নয়।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী