সুকুমার সরকার, ঢাকা: মোবাইল কিনে দেয়নি বাবা। তাই রাগে গাছের মগডালে চড়ে বসল ছেলে! তাকে নামাতে রিতিমতো হিমশিম দশা দমকলের। এই আজব কাণ্ডটি ঘটেছে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ইদের দিন বাবার কাছে মোবাইল কেনার জন্য টাকা দাবি করেন বছর বাইশের এক তরুণ। দাবি পূরণ না হওয়ায় বটগাছের মগডালে চড়েন বসেন তিনি। খবর পেয়ে কালাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই তরুণকে গাছ থেকে নামিয়ে আনেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই তরুণ একটি দামি স্মার্টফোন কেনার জন্য কয়েকদিন ধরেই তাঁর বাবার কাছে টাকা চাইছিলেন। বৃহস্পতিবার দুপুরে আবারও বাবার কাছে টাকা দাবি করেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এরপর অভিমান করে ওই তরুণ খাওয়াদাওয়া না করেই বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়ির অদূরে রানীফকির হাটে এসে রাস্তার পাশে একটি বটগাছের মগডালে চড়ে বসেন।
[আরও পড়ুন: বাংলাদেশে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সরব আমেরিকা, চাপে ঢাকা]
এদিকে, ওই তরুণের কাণ্ডকারখানা দেখে হতবাক হয়ে যান লোকজন। খবর পৌঁছে যায় তরুণের বাবার কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। তবে ছেলেকে নামাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীদের দেখে ওই তরুণ হুমকি দেন, কেউ গাছে উঠলে তিনি লাফিয়ে পড়বেন। পরে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা নানা কৌশল চালিয়ে ওই তরুণকে গাছ থেকে নামিয়ে আনেন তাঁরা।।
দমকলের উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান। স্থানীয় এক বাসিন্দা জানান, ওই তরুণ মগডালে বসে ছিলেন। দমকলের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে গাছ থেকে নেমে আসতে বলেছিলেন। কিন্তু তিনি কথা শোনেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তরুণের এক ঘনিষ্ঠ বন্ধুকে গাছে তুলে দেন। এরপর ওই তরুণ গাছ থেকে নেমে আসেন। তবে বিষয়ে ওই তরুণ বা তাঁর বাবার সঙ্গে কথা বলা যায়নি।
[আরও পড়ুন: নিশানায় হাসিনা সরকার, মার্কিন ভিসা নীতিই হাতিয়ার বিএনপির]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন