Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Bangladesh

নিশানায় হাসিনা সরকার, মার্কিন ভিসা নীতিই হাতিয়ার বিএনপির

বিএনপিকে একহাত নিল আওয়ামি লিগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ১০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ১০:৩১

options
link
নিশানায় হাসিনা সরকার, মার্কিন ভিসা নীতিই হাতিয়ার বিএনপির zoom

সুকুমার সরকার, ঢাকা: বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। শাসকদলের উপর চাপ তৈরি করতে এবার মার্কিন ভিসা নীতিকেই হাতিয়ার করল দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

জানা গিয়েছে, ৩৩ জন পুলিশ আধিকারিক ও আওয়ামি লিগের ১০ নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিএনপি। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা, হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলির কাছে রবিবার পর্যন্ত ছ’টি ঘটনার তথ্য পাঠিয়েছে দলটি। আরও বেশকয়েকটি ঘটনার তথ্য সংগ্রহ করছে তারা বলেও খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিএনপির একজন নেতা জানান, বিভিন্ন দূতাবাসে পাঠানো ছ’টি ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩৩ জন পুলিশ সদস্য। শাসকদল আওয়ামি লিগ, তাদের অঙ্গ সংগঠন যুবলিগ ও ছাত্রলিগের নেতা-কর্মী আছেন ১০ জন। অভিযুক্ত পুলিশ সদস্য ও শাসকদলের নেতাদের নাম, পদবি এবং ঠিকানাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

গত ৩ জুন ১৪ সদস্যের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর প্রধান। এই কমিটি ঘটনার বিবরণ, জড়িত পুলিশ সদস্য এবং আওয়ামি লিগ নেতাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে চিঠি আকারে তা দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির কাছে হস্তান্তর করে। আন্তর্জাতিক সম্পর্ক কমিটি তা বিদেশি মিশনগুলিতে পাঠায়। বিরোধী নেতারা মনে করছেন, তাঁদের এই উদ্যোগ সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

এদিকে, আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যেসব সদস্য জঙ্গি দমন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিএনপি। বিদেশিদের কাছে তারা নিজ দেশের সম্মানহানি করছে। এগুলি আমরা নির্বাচন ভণ্ডুল করার অপকৌশল হিসাবে দেখছি।”

[আরও পড়ুন: বসবাসের কতটা যোগ্য ঢাকা? কী বলছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট?]

উল্লেখ্য, নির্বাচনে কারচুপি ও হিংসার অভিযোগে বিদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের বিরুদ্ধে ভোটে বিরোধীদের বিরুদ্ধে হিংসার অভিযোগও রয়েছে। সেই বিষয়ে গত মে মাসে মুখ খোলে আমেরিকা। সুষ্ঠু নির্বাচনের দাবিতে ওয়াশিংটনের কড়া হুমকি, হিংসায় অভিযুক্তদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

[আরও পড়ুন: শান্তিরক্ষায় জোর, ঢাকায় প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বিভাগের কর্তা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.