Bangladesh

বাংলাদেশে পুরোহিতকে কোপাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

তাঁর মানিব্যাগ ও মোবাইলও ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৫:৫০

options
link
বাংলাদেশে পুরোহিতকে কোপাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি।

হামলার শিকার হলেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরি। গতকাল রাতে থিরাপুকুরপাড়ে হামলার মুখে পড়েন তিনি। তাঁকে এলোপাথারি কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

Advertisement

জানা গিয়েছে, গত সোমবার রাত ১২টা নাগাদ তিনি আক্রান্ত হন। ঢাকার ওয়ারি থানার ১৫ নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে আচমকাই সুভাষের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে। অতর্কিত হামলায় অচেতন হয়ে রাস্তায় পড়ে যান সুভাষ। তাঁর মানিব্যাগ ও মোবাইলও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। সারা রাত পড়ে থাকার পরে সকাল ৮ টা নাগাদ তাঁকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।

Advertisement

গত সোমবার রাত ১২টা নাগাদ তিনি আক্রান্ত হন। ঢাকার ওয়ারি থানার ১৫ নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে আচমকাই সুভাষের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে।

এদিকে দুষ্কৃতীরা সুভাষের বোনকে ছিনতাই করা মোবাইল থেকে ফোন করে ২০ হাজার টাকা তোলা দাবি করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বর্তমানে সুভাষ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ইউনুস আমল থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছিল, সেই ধারা অব্যাহত তারেক রহমানেরও শাসনকালেও। গত মার্চেই বাউল গানের আসরে হামলার অভিযোগ উঠেছিল। বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে একটি গানের আসর বসেছিল। ফেসবুক ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাউলগানের আসরের মঞ্চে উঠে এলোপাথাড়ি ভাঙচুর শুরু করেন। তাঁরা মঞ্চে থাকা বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙে ফেলেন। এছাড়া দর্শনার্থীদের বসার জন্য রাখা চেয়ারও তাঁরা ভাঙচুর করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.