বাংলাদেশে প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য চালু হয়েছে অনলাইন হাজিরা। নির্দিষ্ট অ্যাপে নথিভুক্ত করতেই হবে নাম। অথচ নেটওয়ার্কের দেখা নেই! এই পরিস্থিতিতে গাছে চড়ে বসলেন এক স্কুলের প্রধান শিক্ষক। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, ছবির ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি উপজেলার পাগজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আবু তাহের। তিনি মোবাইলে হাজিরা নথিভুক্ত করতে গিয়ে দেখতে পান ফোনে কোনও টাওয়ারই নেই! বাধ্যত গাছেই উঠে পড়েন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, স্কুলের হাজিরা খাতায় কেবল সই করলেই হবে না। এরপর সেটার ছবি তুলে আপলোড করতে নির্দিষ্ট অ্যাপে। কিন্তু ওই স্কুলের কাছেই রয়েছে একটি পাহাড়। আর সেই কারণেই মোবাইলে নেটওয়ার্ক প্রায়ই থাকে না। এদিনও তেমনটাই ঘটেছিল। ফলত গাছের মগডালে চড়ে কার্যসিদ্ধি করেন আবু তাহের। তবে তিনি জানিয়েছেন, প্রথমে নাকি তিনি পাহাড়েও উঠেছিলেন। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এদিকে হাজিরা দিতেই হবে। অগত্যা গাছেই চড়ে বসেন তিনি।
এদিকে অনলাইন হাজিরা চালু হতেই সবটা পরিষ্কার হয়ে যায়। সোমবার প্রায় ২৫ হাজার শিক্ষক অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আসলে এই অনুপস্থিতি সংক্রান্ত বিষয়টি কানে যেতেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। আর তাই এবার চালু করা হয়েছে অনলাইন হাজিরা। সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পদক্ষেপ বলেও জানা যাচ্ছে। এর মধ্যেই এক প্রধান শিক্ষকের গাছে ওঠার ঘটনাকে ঘিরে বিতর্কের জন্ম হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে ঘুমের মধ্যেই পায়ে ঝিনঝিনে ব্যথা মানেই পেশির টান নয়! হতে পারে বড় রোগের সংকেত
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
-
নয়ে ৮ জনই বাংলাদেশি! নিউমার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান-সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও
-
আপত্তি নেই কং-আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ‘দখলে’ সদস্যদের হুঁশিয়ারি সিপিএমের
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার