সুকুমার সরকার, ঢাকা: বিশ্বজুড়েই মহা আতঙ্ক সৃষ্টি করেছে প্রাণঘাতী ভাইরাস করোনা। বিশ্বের অধিকাংশ দেশে চলছে লকডাউন। জনসমাগম এড়াতে বাংলাদেশে ও সৌদি আরবে সেনাবাহিনী নামানো হয়েছে। রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিন রাস্তায় সিংহ ছেড়ে দিয়েছেন। এত কিছুর পরেও করোনাভাইরাস যুদ্ধে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। নিয়ম ভেঙে রাজধানী ঢাকার কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে জনসাধারণের অবাধে চলাফেরা বেড়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন।
পশ্চিমবঙ্গে এখন যে পরিস্থিতি, বাংলাদেশেও তাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প-আড্ডায় সময় কাটিয়েছেন অনেকে। জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত কিছু গাড়িও রাস্তায় দেখা যাচ্ছে। লকডাউনের মতো গুরুতর পরিস্থিতিতে ছুটির আমেজে জিন কাটাচ্ছে আমআদমি। রাজধানীর বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গিয়েছে।
[ আরও পড়ুন: চিনের মতো ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে! গুজবে বাংলাদেশে রোগীশূন্য দুই হাসপাতাল ]
বিশেষ করে গলির মধ্যে। রাজধানীর ফকিরাপুল, রামপুরা কাঁচাবাজারে মানুষের ভিড় থাকছে চোখে পড়ার মতো। মাছের দোকান কিংবা সবজির দোকান, সব জায়গাতেই ক্রেতার সমাগম। বাজার করতে এসে নিরাপদ দূরত্বের তোয়াক্কা করছেন না অনেকেই। পাশাপাশি সুরক্ষার কথা মাথায় না রেখে চলছে দেদার আড্ডা। কেউ কেউ হাতে গ্লাভস না পরে শুধু মুখে মাস্ক পরে রাস্তায় বেরর হচ্ছেন। অনেকের আবার মুখে মাস্কও নেই। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে বাজার করছেন, গল্প করছেন। নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে নজরে পড়ছে বিভিন্ন বয়সি মানুষের আড্ডা। বিশেষ করে চায়ের দোকানগুলিতে জমায়েত চোখে পড়ছে। জমায়েত করে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন মানুষজন। প্রশাসনের চোখ এড়িয়ে এখানেও চলছে নিয়ম না মানার প্রতিযোগিতা।
[ আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১ জনের মৃৃত্যু, বাড়ছে সংক্রমণের আশঙ্কা ]
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্ট নয়, ভারতের বিপদ কট্টরপন্থী হিন্দুরা’, নেহরুর উদ্ধৃতি টেনে বিস্ফোরক প্রাক্তন উপরাষ্ট্রপতি
-
প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!
-
পানশালায় মারামারি করেও পার পেয়ে গেলেন! জাতীয় দলে ফেরার দরজা খুলল ইংরেজ পেসারের সামনে
-
বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি