Bonolota Express

শিশু ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা প্রদর্শন বন্ধ! ‘বনলতা এক্সপ্রেস’ বিতর্কে তোপ রুমিনের

গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু সমাজমাধ্যমে বিরূপ প্রচার করে নির্ধারিত দু'টি প্রদর্শনীই বন্ধ হওয়া বলে অভিযোগ। এরপরই শোরগোল পড়ে যায়। গোটা ঘটনার নিন্দা জানিয়েছে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠনও।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ২৩:২৪

options
link
শিশু ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা প্রদর্শন বন্ধ! ‘বনলতা এক্সপ্রেস’ বিতর্কে তোপ রুমিনের
‘বনলতা এক্সপ্রেস’ বিতর্কে সরব রুমিন ফারহানা।

আপত্তির মুখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে, যা ঘিরে সে দেশে শুরু হয়েছে জোর বিতর্ক। নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনের। এই পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলেন জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। মানববন্ধন এবং একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র যেখানে শিশু ধর্ষণ ঠেকাতে পারে না, সেখানে কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধ হয়?

Advertisement

বিএনপির প্রাক্তন নেত্রী তথা আইনজীবী রুমিন বর্তমানে নির্দল সাংসদ। এর আগে সংখ্যালঘু নির্যাতন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। এবার ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধের বিরুদ্ধে তিনি আওয়াজ তুললেন। সোমবার তিনি একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বলেন, “পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেওয়া হল? তাঁর প্রশ্ন, যে রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, যে রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার ও ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা বন্ধ করে দেয়?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উগ্রবাদের উত্থান প্রসঙ্গে রুমিন বলেন, “আমরা গত দুই বছরের অভিজ্ঞতায় দেখেছি, একের পর এক মাজার ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। দক্ষিণপন্থী বা ডানপন্থী উগ্রবাদের উত্থান দেখছি। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়? রাষ্ট্র কীভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে পরবর্তী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে?”

Advertisement

উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু সমাজমাধ্যমে বিরূপ প্রচার করে নির্ধারিত দু’টি প্রদর্শনীই বন্ধ হওয়া বলে অভিযোগ। এরপরই শোরগোল পড়ে যায়। গোটা ঘটনার নিন্দা জানিয়েছে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠনও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.