দিনের পর দিন অত্যাচার। গায়ে আগুনের ছেঁকা। সহ্য করতে না পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। সোমবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরের হোগলাডাঙ্গী সদরদি গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম হানিফ শেখ (৩০)। রবিবার রাতে তিনি তাঁর বাড়িতেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ, ভোরের দিকে ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে নেন তাঁর দ্বিতীয় স্ত্রী সুমাইয়া আক্তার। তরুণীর দাবি, হানিফের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে প্রতিবাদ করলে জুটত নৃশংস অত্যাচার। হানিফ তাঁর গায়ে মশার ধূপের ছেঁকা দিতেন বলে অভিযোগ। তাই আর সহ্য করতে না পেরে তিনি এই কাণ্ড ঘটান। রক্তাক্ত অবস্থায় হানিফকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসধীন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, কুমিল্লা জেলায় এক মহম্মদ বাহার নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বধূর বিরুদ্ধে। ধৃতের নাম ঝুমুর। তাঁর দাবি, ওই যুবক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করছিল। আত্মরক্ষার্থেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!