Kultali

রাতারাতি কুলতলির গৃহবধূর অ্যাকাউন্টে ১০০ কোটি! কী বললেন কাশ্মীরা শেখ?

অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বাড়ি। স্বামী কলকাতায় ব্যাগের কাজ করেন। আর তিনি বাড়িতে বসে জরির কাজ করেন। আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ‘মালিক’ হয়ে গেলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাশ্মীরা শেখ।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:০৬

options
link
রাতারাতি কুলতলির গৃহবধূর অ্যাকাউন্টে ১০০ কোটি! কী বললেন কাশ্মীরা শেখ?
নিজের বাড়ির উঠোনে কাশ্মীরা। নিজস্ব চিত্র

অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বাড়ি। স্বামী কলকাতায় ব্যাগ তৈরির কাজ করেন। আর তিনি বাড়িতে বসে জরির কাজ করেন। আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ‘মালিক’ হয়ে গেলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাশ্মীরা শেখ। কিন্তু আনন্দ নয়, এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কাশ্মীরা ও তাঁর পরিবার। এত বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে কীভাবে এল? তা ভেবেই কূল-কিনারা পাচ্ছেন না। আর এই টাকা ঢোকার পর থেকেই নিজের অ্যাকাউন্টে যতটুকু টাকা ছিল, সেটুকুও তুলতে পারছেন না তিনি।

Advertisement

কাশ্মীরা শেখের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েতের কীর্তনখোলা গ্রামে। কিন্তু কী হয়েছে তাঁর সঙ্গে? জানা গিয়েছে, কয়েকদিন আগে তিনি মোবাইল ফোনে গ্যাস বুকিং করেছিলেন। গ্যাস ডেলিভারির পর সিলিন্ডার পিছু কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয়। ওই ভর্তুকি তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টেও পৌঁছয়। ভর্তুকির টাকা ঢুকেছে কিনা দেখতে কাশ্মীরা শেখ ব্যাঙ্কে গিয়েছিলেন। পাশবুক আপডেট করতেই হতবাক হয়ে যান। দেখা যায়, অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই বিপুল অঙ্কের টাকা কীভাবে এল? সেই বিষয় জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে গেলেও তাঁরা খুব একটা বেশি আমল দেননি বলে অভিযোগ। বাড়ি ফিরে আসেন কাশ্মীরা। ঘটবার কথা জানাতে পরিবারের অন্যন্যারাও হতবাক হয়েছেন। কোথা থেকে টাকা এল? সেই বিষয়ে কার্যত ওই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কাশ্মীরা শেখ বলেন, “ভয় লাগছে। আমরা গরিব মানুষ। খেটে খাই।” এই ঘটনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে প্রাথমিকভাবে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে এটি সার্ভার বা টেকনিক্যাল ত্রুটির কারণে হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.