Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Arjun Singh

জঙ্গি টার্গেটে মুখ্যমন্ত্রী! ‘জনসমাগমে আরও সতর্ক থাকুন’, পরামর্শ অর্জুন সিংয়ের

তৃণমূল জমানাকে নিশানা করে পরিবহণমন্ত্রীর অভিযোগ, 'সেফ প্যাসেজ' পেয়েছিল জঙ্গিরা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:২৪

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:২৪

options
link
জঙ্গি টার্গেটে মুখ্যমন্ত্রী! ‘জনসমাগমে আরও সতর্ক থাকুন’, পরামর্শ অর্জুন সিংয়ের zoom
মুখ্যমন্ত্রী জঙ্গি টার্গেটে! বুলেটপ্রুফ গাড়ি, জ্যামার-সহ নিরাপত্তা বাড়ানোর দাবি মন্ত্রী অর্জুন সিংয়ের
Advertisement

পাকিস্তান জঙ্গিগোষ্ঠীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! পাক হ্যান্ডলারদের তরফে এই কাজের দায়িত্ব পাওয়া ধৃত জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এ বিষয়ে আরও বিস্ফোরক সমস্ত তথ্য পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। এনিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্কবার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। কনভয়ে জ্যামার, বুলেটপ্রুফ গাড়ির পরামর্শ দিলেন তিনি। এভাবে রাজ্যের ভিতরে ঢুকে জঙ্গি হামলার জাল বিছানোর রাস্তা প্রশস্ত করেছিল তৃণমূলই, এই অভিযোগও তুললেন অর্জুন।

তাঁর কথায়, ‘‘শুভেন্দুবাবুর কনভয়ে জ্যামার থাকা উচিত। আর বুলেটপ্রুফ গাড়িতে চলা উচিত।”
একইসঙ্গে তাঁর পরামর্শ, জনসমাগমের মধ্যেও আরও সতর্ক থাকা দরকার।অর্জুন সিংয়ের দাবি, আগে থেকেই গোয়েন্দা সংস্থার রিপোর্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ছিল। তাঁর কথায়, ‘‘শুভেন্দু অধিকারীর উপরে সবসময় থ্রেট আছে।”

শনিবার ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে পাক-যোগ নিয়ে এসটিএফের তথ্য নিয়ে রীতিমতো কাটাছেড়া চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তাবলয়ের ছিদ্র খোঁজার দায়িত্ব ছিল জইশ জঙ্গি হামিমের। তাঁর ‘আনগার্ডেড লোকেশন’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল হামিমকে। এর মাঝেই এদিন ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছকের অভিযোগে গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে তাঁর নিরাপত্তা আরও জোরদারের দাবি তুললেন তিনি। তাঁর কথায়, ‘‘শুভেন্দুবাবুর কনভয়ে জ্যামার থাকা উচিত। আর বুলেটপ্রুফ গাড়িতে চলা উচিত।”
একইসঙ্গে তাঁর পরামর্শ, জনসমাগমের মধ্যেও আরও সতর্ক থাকা দরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অর্জুন সিংয়ের দাবি, আগে থেকেই গোয়েন্দা সংস্থার রিপোর্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ছিল। তাঁর কথায়, ‘‘শুভেন্দু অধিকারীর উপরে সবসময় থ্রেট আছে।” অর্জুন সিংয়ের আরও দাবি, মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত। নিরাপত্তার প্রসঙ্গের পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন পরিবহণ তথা শ্রমমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল জঙ্গিদের ‘সেফ প্যাসেজ’ দিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলে রাজনৈতিকভাবে তারা লাভবান হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.