উৎসবের দিনেও পূর্ব বর্ধমানে চালু থাকবে একশো দিনের কাজ!

২২৫ জন পঞ্চায়েত প্রধানকে চিঠি জেলাশাসকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৮, ১৪:৩২

options
link
উৎসবের দিনেও পূর্ব বর্ধমানে চালু থাকবে একশো দিনের কাজ!
প্রতীকী ছবি।

সৌরভ মাজি, বর্ধমান: ‘সবার ছুটি। পঞ্চায়েতের নেই।’ শারদ উৎসবের দিনগুলিতেও জারি রাখতে হবে ১০০ দিনের কাজের প্রকল্প। উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি দায়িত্বও পালন করতে হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পের কাজ কোনওভাবেই বন্ধ যায় না, তাই বিশেষ দায়িত্ব নিয়ে পুজোর সময়েও এই প্রকল্পের কাজ সচল রাখতে হবে। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব এই মর্মে জেলার ২২৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের চিঠিও দিয়েছেন। 

Advertisement

[ আট বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, চিঠি পৌঁছাল পার্টি অফিসে!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১০০ দিনের কাজে জেলার নোডাল অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য বৃহস্পতিবার সেই চিঠি পাঠিয়েও দিয়েছেন। নির্দেশিকায় জেলা শাসক জানিয়েছেন, মহাত্মা গান্ধী জাতীয় কর্ম সুনিশ্চিতকরণ আইনের অধীনে এই প্রকল্পের কাজ কখনওই বন্ধ রাখা যায় না। তাই উৎসবের আনন্দের পাশাপাশি ওই দিনগুলিতেও এই প্রকল্পের কাজ সচল রাখতে হবে। পাশাপাশি, নির্দেশিকায় জেলা শাসক জানিয়েছেন, প্রযুক্তিগত ক্ষেত্রেও প্রকল্পের কাজ নিয়মিত আপডেট করতে হয়। নির্দিষ্ট সময়সীমাও থাকে তার জন্য। ফলে সেই কাজে যাতে কোনওভাবে ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। বিশ্বজিৎবাবু জানিয়েছেন, প্রকল্পের কাজের পর অর্থ পাওয়ার ক্ষেত্রে অনলাইন-প্রক্রিয়া মেনে চলতে হয়। ফলে এই কাজে দেরি করা মানে শ্রমিকদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বিলম্ব হওয়া।

Advertisement

দুর্গাপুজোয় টানা কার্যত ১৬ দিন ছুটি রয়েছে। ফলে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলে গড়ে কাজ দেওয়ার হারে অনেকটাই পিছিয়ে যাওয়া। গত বছর এই সময়ে জেলায় গড়ে ৪২ দিন কাজ হয়েছিল। বছর শেষে তা দাঁড়ায় ৬৬টিতে। চলতি বছরে এখন পর্যন্ত গড় কাজ হয়েছে ৫০ দিন। বছর শেষে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮৫ দিন। তাই পুজোর ছুটিতেও প্রকল্পের কাজ জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, মিশন নির্মল বাংলা, বাংলা আবাস যোজনার মতো প্রকল্পের কাজও জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

[ রেডিমেড পোশাকের ধাক্কা, পুজোর মরশুমে মন্দায় জেরবার দর্জিরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.