সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। মৃত্যু হল একজনের। পরীক্ষা কমতেই কমেছে পজিটিভিটি রেটও। তবে উৎসবের মরসুমের আগে বাংলায় করোনা সংক্রমিতের দৈনিক গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে চিকিৎসকরা।
স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১৭৫ জন। সোমবার যা ছিল ২৭০। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,০২,৯৩২। একদিনে মৃত্যু হয়েছে একজনের। তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। মৃত্যুহার ১.০২ শতাংশ। করোনা রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪২৩।
[আরও পড়ুন: পশ্চিমবঙ্গে টাকা না দিলে চাকরি মেলে না: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে ৬০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৫১ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে উত্তর কলকাতা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে আক্রান্ত ১১ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ১০ জন। হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া-সহ ১৩ জেলায় দৈনিক সংক্রমণ ১০ এর নিচে। ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩১ জন। শতকরা হিসেবে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,৭৬,৬৬৭ জন। এই মুহূর্তে পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৪৮ শতাংশ। সোমবার পজিটিভিটি রেটও ছিল ৫ শতাংশের নিচে।
[আরও পড়ুন: মহাকরণে বড়সড় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি]
সর্বশেষ খবর
-
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার
-
দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি