সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বজবজে নির্মীয়মাণ গোডাউনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও ২। ধৃতদের আলিপুর আদালতে পেশ করে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা উত্তর রায়পুর পঞ্চায়েতে স্থানীয় তৃণমূল নেতা ‘হিরো’র অনুগামী বলে পরিচিত। এই নিয়ে বোমাবাজির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।
বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই নির্মীণমায় গোডাউনের জন্য ইমারতি দ্রব্য কোন পক্ষ সরবরাহ করবে তা নিয়ে বুধবার দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে। সেই বচসা হাতহাতি থেকে শুরু করে বোমাবাজিতেও থামেনি, গুলি চলে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বজবজ এবং মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনায় দুই পক্ষের মোট ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক ছিল। রবিবার আরও ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
সর্বশেষ খবর
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী