অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের নাবালক খুন। এবার গঙ্গার ঘাটে জোড়া দেহ উদ্ধার। সোমবার গভীর রাতে হাওড়ার নাগিরগঞ্জ ফাঁড়ির কাছ থেকে দুই নাবালকের দেহ উদ্ধার করা হয়। মৃত এক কিশোরের বাবা-মায়ের অভিযোগ, পুরনো ঘটনার বদলা নিতে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, খেলাধুলো সেরে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্য়ু হয়েছে দুই কিশোরের। তবে মৃত্য়ুর সমস্ত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হাওড়ার পাঁচপাড়া গঙ্গার ঘাটের কাছে দেহ দু’টি গঙ্গার তীরে বালির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তারপর খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। দুই নাবালকই নাজিরগঞ্জের বাদামতলা এলাকার একই পরিবারের সদস্য। দু’জনেরই বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। একজনের নাম মহম্মদ লাভিস ও অন্যজন মহম্মদ আসিফ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা ওই দুই নাবালক খেলাধুলোর পর গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মারা গিয়েছে।
[আরও পড়ুন: রমজান মাসে ছুটির আগেই স্কুল ‘ছুটি’, মুসলিম শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা]
যদিও মৃত দুই নাবালকের পরিবারের অভিযোগ, পুরনো একটা ঘটনার প্রতিশোধ নিতে দুজকে খুন করে ওই জায়গায় ফেলে আসা হয়েছে। মঙ্গলবার মৃত মহম্মদ লাভিস খানের মা রালি খাতুন বলেন, “আমি আগে যে জায়গায় ভাড়া থাকতাম সেখান এক ভাড়াটের ছেলে আমার ১৬ বছরের মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেছিল। প্রতিবাদে আমি পুলিশের কাছে অপহরণের মামলা করেছিলাম। সেই মামলা এখনও চলছে। এই কারণেই আমার ওপর প্রতিশোধ নিতে আমার ও বোনের ছেলেকে ওঁদের পরিবার পরিকল্পনা করে খুন করেছে। ওরা স্নান করতে গিয়ে ডুবে মারা যায়নি।” মৃত নাবালকের মা একথা বললেও পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: ফের প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ছে? নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য